ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৪ সন্ত্রাসী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৪ সন্ত্রাসী

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি ভিন্ন গোয়েন্দা অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবিস করেছে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পাকিস্তান আইএসপিআর। এতে দাবি করা হয়, ৪ ও ৫ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যে চালানো অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজের ২৪ সদস্য নিহত হয়েছে।

আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া রাজ্যের ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে উভয়পক্ষের গুলি বিনিময়ে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের ১৪ সদস্য নিহত হয়েছে। এছাড়া একই প্রদেশের খাইবার জেলাতেও একই ধরনের অভিযানে আরও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়। তারা আরও জানিয়েছে, এই অভিযানগুলো আজমে ইস্তেহকাম বা জাতীয় কর্মপরিকল্পনার সর্বোচ্চ কমিটি দ্বারা অনুমোদিত। যার লক্ষ্য, পাকিস্তানে বিদেশি সন্ত্রাসীদের নির্মূল করা। উল্লেখ্য, ‘তেহরিক-ই- তালিবান পাকিস্তান’ রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে ফিতনা আল খাওয়ারিজি নামেও পরিচিত।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন