ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একাই মসজিদ রক্ষা করলেন এক পা হারানো মুসলিম ব্যক্তি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ এএম

একাই মসজিদ রক্ষা করলেন এক পা হারানো মুসলিম ব্যক্তি

নেপালে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক পা হারানো একজন মুসলিম ব্যক্তি একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা করা হিন্দু উগ্রবাদীদের একটি দলের বিরুদ্ধে একাই প্রতিরোধ গড়ে তুলছেন।

মুসলিম ওই ব্যক্তির সাহসিকতার দৃশ্য ব্যাপক প্রশংসা ও সমর্থনের জোয়ার সৃষ্টি করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, নেপালে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে ওই মুসলিম ব্যক্তি এককভাবে তার এলাকার মসজিদের ওপর হামলা ঠেকানোর চেষ্টা করেন।

রাস্তায় নেমে আসা উগ্রবাদী গোষ্ঠীর সামনে তিনি নিজেকে কার্যত একটি মানবঢাল হিসেবে দাঁড় করান এবং মরিয়া হয়ে জনতাকে প্রতিহত করেন।

বলা হচ্ছে, ঘটনাটি ওই এলাকার ক্রমবর্ধমান আন্তঃধর্মীয় উত্তেজনার চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে এটি সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ঝুঁকিপূর্ণ অবস্থানও স্পষ্ট করে তুলেছে।

সূত্র: এআরওয়াই নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন