ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পিএম

কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতশাসিত কাশ্মীরে সেনা অভিযান জোরদার করেছে নরেন্দ্র মোদির সরকার। অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের নামে সাধারণ কাশ্মীরিদের আটক করা হচ্ছে এবং সন্দেহভাজন বিদ্রোহীদের পরিবারের সদস্যদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনারা অভিযান চালিয়ে সন্দেহভাজনদের বাড়ি বুলডোজার ও আইইডি দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। সর্বশেষ আরও দু'জন সন্দেহভাজনের বাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের বিরুদ্ধে পেহেলগামের হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তিদের আত্মীয়রা এবং এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর বিদ্রোহীদের পরিবারের সদস্যদেরও আটক করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার পর থেকে অন্তত ৯টি বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। আদালতের আদেশ অনুযায়ী, কোনো স্থাপনা ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নোটিশ দিতে হয়। অপরাধ প্রমাণ ছাড়াই এবং শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সংগঠনগুলো।

তারা আরও বলেছে, এ ধরনের অভিযান ভারতশাসিত কাশ্মীরে সম্মিলিত শাস্তির নজির হয়ে দাঁড়িয়েছে, যেখানে পরিবারের অপরাধ প্রমাণিত না হয়েও শুধুমাত্র আত্মীয়তার ভিত্তিতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন