ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পশ্চিম তীরে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

পশ্চিম তীরে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

ইসরাইলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

ঘটনার সঠিক কারণ নির্ধারণে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে এক হাজার ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে।

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট, টিএমজেড।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন