ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে। তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার ক্রেমলিনে বিশ্বের বিভিন্ন দেশের নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি।

ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত ও ইরানে চলমান বিক্ষোভ কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে দেওয়া হুমকি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে; এ নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। দীর্ঘদিনের সংঘাতগুলো তীব্রতর হচ্ছে আর নতুন করে গুরুতর সংকটের কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে। এসব কথা যখন তিনি বলছিলেন, তখন তার মুখে হাসি ফুটে উঠে।

চলতি বছরে রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য এই বক্তৃতায় যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পের নামও সরাসরি উল্লেখ করেননি পুতিন।

তিনি বলেছেন, আমরা এমন একপাক্ষিক বক্তব্য শুনছি, যেখানে শক্তির জোরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে অন্যদের ওপর ইচ্ছা চাপিয়ে দেওয়া, পরামর্শ ও নির্দেশ দেওয়াকে বৈধ মনে করা হচ্ছে। পুতিন বলেন, রাশিয়া আন্তরিকভাবে বহুমেরুর বিশ্বব্যবস্থার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ।

ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন পুতিন।

তিনি বলেন, আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবেই। তত দিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে।

সূত্র: রয়টার্স।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন