ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

পাকিস্তান ও যুক্তরাষ্ট্র শনিবার তাদের দ্বিপাক্ষিক যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া ‘ইন্সপায়ার্ড গ্যাম্বিট–২০২৬’–এর ১৩তম সংস্করণ শুরু করেছে। দুই সপ্তাহব্যাপী এই মহড়ার লক্ষ্য হলো উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়। খবরআরব নিউজের।

পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের পাব্বিতে অবস্থিত জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মহড়ার সূচনা হয়, যেখানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, এই মহড়ায় শহুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত কৌশল, কৌশলগত পদ্ধতি ও মার্কসম্যানশিপ দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একে অপরের অপারেশনাল মতবাদ ও সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা বাড়ানো হচ্ছে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পারস্পরিক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন