ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা‌ জানা‌তে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোকবইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (৫ জানুয়া‌রি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এদিন ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে তিনি সই করেন।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। পরদিন তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন