ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে।

এদিকে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যা ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন