ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

২ বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

২ বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

২ বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

২ বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

এমটিনিউজ২৪ ডেস্ক : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলমান জনসংখ্যা বুদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পরবর্তী আদমশুমারির তথ্য প্রকাশের আগ পর্যন্ত আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা ছিল ৩৪ শতাংশ।

তার দাবি, আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে শ্রেণীবদ্ধ ৩ শতাংশ বাদে, বাকি ৩১ শতাংশ মুসলিম জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত। মুখ্যমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে কোনো আদমশুমারি করা হয়নি। ২০২৭ সালে যখন আদমশুমারির প্রতিবেদন প্রকাশিত হবে, তখন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ হবে।

তার এ মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে সামনে এনেছে, বিশেষ করে ‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের’ পুরোনো বিতর্কের প্রেক্ষাপটে। রাজ্যে জনসংখ্যার ধারা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই পূর্বাভাস রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ জনসংখ্যা ইস্যুতে তার গুরুত্বারোপকে স্বাগত জানালেও, অন্যরা বলছেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে এনই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন