ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মসজিদুল আকসার মুয়াজ্জিন কারি শায়খ ইয়াসির ইন্তেকাল করেছেন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ এএম

মসজিদুল আকসার মুয়াজ্জিন কারি শায়খ ইয়াসির ইন্তেকাল করেছেন

ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসার প্রসিদ্ধ মুয়াজ্জিন ও কারি শায়খ ইয়াসির কালইয়াবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ ডিসেম্বর) মসজিদুল আকসায় জুমার নামাজের সময় তাঁর ইন্তেকালের ঘোষণা দেওয়া হয়। পরে আসর নামাজের পর তাঁর জানাজা সম্পন্ন হয় এবং বাব আল-সাহেরা প্রান্তরে তাঁর লাশ দাফন করা হয়।

মিসরীয় সংবাদমাধ্যম আল-ইয়াওম আল-সাবি জানিয়েছে, শায়খ ইয়াসির কালইয়াবু ছিলেন ওইসব ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত যারা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

তাঁর সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত ও আজানের ধ্বনিতে আল-আকসা প্রান্তরে প্রকম্পিত হতো।
শায়খ ইয়াসির ছিলেন একমাত্র ব্যক্তিত্ব যিনি পবিত্র কোরআন রেকর্ড করেছিলেন এবং আল-আকসা প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী আলোচনা অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন