ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘পাকিস্তানের নির্দেশে হয়েছে, জামাত নিজামীর মতো অবস্থা হবে সবার’, হাসিনার সাজায় গর্জন শুভেন্দুর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:০৫ এএম

‘পাকিস্তানের নির্দেশে হয়েছে, জামাত নিজামীর মতো অবস্থা হবে সবার’, হাসিনার সাজায় গর্জন শুভেন্দুর

‘শেখ হাসিনা উদারচেতা, অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষার কাজ করে এসেছেন’, মন্তব্য শুভেন্দু অধিকারীর।

মতিউর রহমান নিজামী। উগ্র-মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির শীর্ষ নেতা। যার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে মদতের মতো গুরুতর অভিযোগ। চারশোর উপরে খুন এবং তিরিশ থেকে চল্লিশ জন মহিলাকে ধর্ষণ। পাবনায় কম করে তিরিশ জনকে খুনের নির্দেশ-সহ নির্বিচারে বুদ্ধিজীবী হত্যার মতো অপরাধে দোষী নিজামীকে ফাঁসির মঞ্চে তোলেন শেখ হাসিনা।

দু’হাজার ষোলো সালের এগারো মে, ঢাকার সেন্ট্রাল জেলে কার্যকর হয় নিজামীর মৃত্যুদণ্ড। যে আইনে জামাত নেতার ফাঁসি হয়, সেই একই আইনে শেখা হাসিনাকে সাজা শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। যার চরম বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী। শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে প্রশ্নে রাখঢাক না রেখেই জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সূত্র: আনন্দ বাজার

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন