ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দক্ষিণ লেবাননে ইসরায়েলের শক্তিশালী বিমান হামলা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলের শক্তিশালী বিমান হামলা

ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্তাঞ্চলে প্রায় প্রতিদিন দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ লেবাননের দুটি গ্রামে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের দেইর কিফা ও শেহুর গ্রামের নির্দিষ্ট কিছু ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন হামলার আগে এই সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ হামলায় কোনও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন