ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে এই হামলায় “ভারতের সক্রিয়ভাবে সমর্থিত” চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়”।

উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম”।

নিজর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, “ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে”।

পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

শাহবাজ শরিফ জানান, তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে। সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন