ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন | Barta Bazar

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ এএম

চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন | Barta Bazar

চলতি বছর শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তান্বুলের উদ্দেশে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে।

ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তান্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি জানান, মালবাহী ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব ২ হাজার কিলোমিটার।

তারপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তানে প্রবেশ করবে ট্রেনটি। তুর্কমেনিস্তান থেকে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইস্তান্বুলে পৌঁছাবে সেই ট্রেন। এই পুরো রুটের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তান্বুলে পৌঁছাতে ট্রেনটি সময় নেবে ২০ থেকে ২৫ দিন।

প্রস্তাবিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে আইটিআই (ইসলামাবাদ-তেহরান-তুরস্ক) ট্রেন সার্ভিস। সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, আমরা আরও আগেই আইটিআই ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম; কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতাজনিত কিছু সমস্যা, বিশেষ করে হামাস-ইসরাইল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্ব হয়েছে। এখনও এই প্রকল্পের অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো শেষ হয়ে যাবে। তারপর ৩১ ডিসেম্বর ইস্তান্বুলের উদ্দেশে ইসলামাবাদ ছেড়ে যাবে প্রথম আইটিআই ট্রেনটি, ইনশাল্লাহ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন