ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে পাত্তা দেবে না ইসরায়েল!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে পাত্তা দেবে না ইসরায়েল!

গাজার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলই নেবে এবং এ বিষয়ে জেরুজালেমই কর্তৃত্ব রাখবে জানিয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা উপত্যকায় কোন দেশের সামরিক বাহিনী মোতায়েন করা হবে, তা ইসরায়েলই ঠিক করবে ।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ওয়াশিংটন গাজার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণসিদ্ধান্ত নিচ্ছে বলে যে জল্পনা চলছিল, তার পরিপ্রেক্ষিতে রবিবার (২৬শে অক্টোবর) নেতানিয়াহু জানান, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলি নিয়ে তারা নিজেরাই সিদ্ধান্তনেবে। তিনি জোর দিয়ে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে কোন দেশগুলোকে গাজায় সৈন্য পাঠানোর অনুমতি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ইসরায়েল।

নেতানিয়াহু বলেন, ‘আমি একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমাদের নিরাপত্তা নীতি আমাদের হাতেই থাকবে। আমরা আমাদের ওপর কোনো আক্রমণ সহ্য করব না এবং আমাদের বিবেচনামতো আক্রমণের জবাব দেব, যেমনটা আমরা লেবাননে এবং সম্প্রতি গাজায় করেছি ‘তিনি আরও জানান, ‘বিপদ তৈরি হওয়ার আগেই আমরা তা প্রতিহত করি। এর জন্য ইসরায়েলের কারও অনুমোদনের প্রয়োজন নেই।’ এদিকে, যুদ্ধবিরতি চলাকালেও শনিবার (২৫শে অক্টোবর) মধ্য গাজায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ফিলিস্তিনি ইসলা মিক জিহাদের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ দাবি করেছে, ওই গোষ্ঠীটি ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল। গত সপ্তাহে রাফায় এক মারাত্মক হামলায় দুজন আইডিএফ সেনা নিহত হওয়ার পর আইডিএফ হামাসকে দায়ী করে তীব্র আক্রমণ শুরু করেছিল। তবে জেরুজালেমের ওপর মার্কিন চাপের পর দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হয়।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে নেতানিয়াহুর দপ্তর টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছিল যে তারা তুর্কিসেনা মোতায়েনের বিষয়টি মেনে নেবে না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন