ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘের জন্য কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছে হুথিরা। শুক্রবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিল।

হুথিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেছে।

সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত রাত থেকে আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার হুথিদের বিরোধিতা করেছে এবং নতুন গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। তারা এগুলোকে ‘উত্তেজনা বৃদ্ধির একটি রূপ’ হিসেবে মন্তব্য করেছে।

ইরানের ‘প্রতিরোধের অক্ষ’র গুরুত্বপূর্ণ অঙ্গ- হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে দুই বছরের গাজা যুদ্ধের সময় প্রায়শই লোহিত সাগরে জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে গুলি চালিয়েছে। ইসরায়েলও লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে। গত আগস্টে একটি বড় হাময় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন