ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের নাম শুধু ইসরায়েলের নয়, বরং মানবজাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সোমবার নেসেটে ভাষণ শুরু করার সময়ই নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন।

তিনি বলেন, “এই আবেগঘন দিনে, যা আমাদের জনগণের ইতিহাসে খোদাই করা থাকবে, আপনার নামও আমাদের জাতির ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।”

নেতানিয়াহু এখানেই থেমে থাকেননি। তিনি ট্রাম্পের অবদানকে আরও উচ্চাসনে স্থান দিয়ে যোগ করেন, “ইতিমধ্যেই আপনার নাম মানবজাতির ইতিহাসে খোদাই করা হয়ে গেছে।”

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন