ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ | Barta Bazar

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ এএম

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ | Barta Bazar

পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সঙ্গে আফগানিস্তানের সীমান্তরক্ষীদের এ সংঘর্ষ চলে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান যোদ্ধারা পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখল করেছে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সীমান্তের পাঁচটির বেশি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা পাল্টা হামলা চালাচ্ছেন।

এর আগে, গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা ঘটে। ‘সন্ত্রাসী’ সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র : রয়টার্স

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন