ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেয়া হয়। তবে, এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন তিনি।

মাচাদো এক্সে লিখেছেন, ‘আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’

ট্রাম্প প্রশাসন মাদুরোর মাদকপাচারের অভিযোগে গ্রেফতার দাবিও তুলেছে এবং এ বছরে তার গ্রেফতারের তথ্য প্রদানকারীদের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ট্রাম্প প্রশাসন ‘মাদকপাচারকারী সন্ত্রাসবাদী’ হিসেবে বর্ণনা করেছে, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: পলিটিকো।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন