ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার হঠাৎ এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম

এবার হঠাৎ এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

এবার হঠাৎ এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

এবার হঠাৎ এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

 শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক লাফে ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৬১ দশমিক ৩১ ডলারে।

 এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে এক সপ্তাহে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরালো হয়।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এর ফলে শুক্রবার কিছুটা স্থিতিশীলতা দেখা যায় তেলের বাজারে, যা দাম কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন