ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এরদোগান এ ঘোষণা দেন। একইসঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশেষ ধন্যবাদ’ জানিয়েছেন।

মিশরের শারম এল-শেখ শহরে তিন দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোগান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে, স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

বিবৃতির শেষে এরদোগান গত দুই বছর ধরে ‘চরম দুর্ভোগ’ সহ্য করা এবং ‘অমানবিক পরিস্থিতিতে’ বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সূত্র: আনাদোলু এজেন্সি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন