ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুরুতর সতর্ক সংকেত, তলিয়ে যাচ্ছে যে শহর!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম

গুরুতর সতর্ক সংকেত, তলিয়ে যাচ্ছে যে শহর!

গুরুতর সতর্ক সংকেত, তলিয়ে যাচ্ছে যে শহর!

গুরুতর সতর্ক সংকেত, তলিয়ে যাচ্ছে যে শহর!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ভূগর্ভস্থ পানির সংকট এখন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটির মোট পানির প্রায় ৬০ শতাংশই ভূগর্ভস্থ জলাধার থেকে উত্তোলন করা হয়। কিন্তু কম বৃষ্টিপাত ও অতিরিক্ত পানি উত্তোলনের কারণে এসব জলাধারের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। এর ফলেই দেশের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গবেষণা।

সম্প্রতি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জেসিকা পাইন পরিচালিত এক গবেষণায় জানা গেছে, ইরানের মধ্যাঞ্চলের প্রায় ৩১ হাজার বর্গকিলোমিটার এলাকা পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে দেশটির ঐতিহাসিক রাফসানজান শহরে। গবেষণা অনুযায়ী, শহরটি প্রতি বছর প্রায় এক ফুট করে নিচে বসে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি গুরুতর সতর্ক সংকেত।

প্রফেসর জেসিকা পাইন জানিয়েছেন, যদি তলিয়ে যাওয়ার এই হার একইভাবে চলতে থাকে, তবে আগামী কয়েক দশকের মধ্যেই রাফসানজান সম্পূর্ণভাবে মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে।

তিনি আরও সতর্ক করেছেন যে, এ ধরনের ভূ-তলানো শুধু স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি করছে না, বরং লক্ষাধিক মানুষের জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন