ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন বলেছেন, যুক্তরাজ্য প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি দেয়ার জবাবে ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশকে দখল করতে পারবে না।

আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলনে তিনি অংশগ্রহণের আগে এ মন্তব্য করেছেন। এ সম্মেলনে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশও অনুরূপ ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এর আগে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন যে এই সিদ্ধান্ত ‘হামাসের সন্ত্রাসবাদ’ এর উপহার হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রও শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন