ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ম্যানিলায় যাচ্ছেন ঢাকার মেয়ে আকসা 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

ম্যানিলায় যাচ্ছেন ঢাকার মেয়ে আকসা 

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্সআপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশেষ জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন। 

আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন আলফী আলমগীর আকসা, প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।

বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন (সিইও মিস অ্যান্ড মিসেস এলিগেন্স), মলি আক্তার, ব্যবস্থাপনা পরিচালক মিস অ্যান্ড মিসেস এলিগেন্স, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অপু বিশ্বাস, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ। ম্যানিলায় যাচ্ছেন ঢাকার মেয়ে আকসা  রাজধানীর আইইউবি’তে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসা বুলবুল ললিতকলা অ্যাকাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল। আকসা বলেন, ‘ভবিষ্যতে অভিনয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’

বলা দরকার, আলফী আলমগীর আকসা এরই মধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে। ম্যানিলায় যাচ্ছেন ঢাকার মেয়ে আকসা 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন