ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : নব্বই দশকের দাপুটে অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। আজও রূপে-গুণে অনন্য। দর্শকদের উপহার দিয়েছেন দারুণ দারুণ সব সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন এই তারকা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। ভিডিওটিতে তাকে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন ও সাবলীল মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ভিডিওটিতে দেখা যায়, একটি খোলামেলা ও সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার পরনে রয়েছে আকর্ষণীয় একটি কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। সেখানে একে একে নারীরা এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সাধারণ সালোয়ার-কামিজ ও শাড়ি।

ভিডিওর একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি ও হাসির রোল পড়ে যায়। এক নারীর সঙ্গে ইয়ার্কি করতে করতে জড়িয়ে ধরার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন