ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘আমি বিএনপিকে সার্ভ করতে চাই’: চমক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

‘আমি বিএনপিকে সার্ভ করতে চাই’: চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গনের কাউকে দেখা না গেলেও, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কনকচাঁপা, রিজিয়া পারভীন, বেবী নাজনীনসহ বেশ ক’জন তারকা। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিষয়টি গণমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

জানা যায়, কুষ্টিয়া-৪ আসন থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছে চমক।

শুক্রবার, ১৭ এপ্রিল, থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছেন চমক। সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্‌ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী প্রশ্ন করেছিলেন— জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি-না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এর আগে, শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন চমক। কিছুটা রহস্য রেখে সেই পোস্টে তিনি বলেন, ‌‌‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু চমকের। এরপর ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন