ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রণবীরের অভিনয়ের প্রথম শিক্ষক ছিলেন নওয়াজুদ্দিন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৩৫ এএম

রণবীরের অভিনয়ের প্রথম শিক্ষক ছিলেন নওয়াজুদ্দিন

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের। যদিও প্রথম ছবিটি বক্স অফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি, তবে এটি রণবীরকে পরিচিতি এনে দেয় এবং তার অভিনয় ক্ষমতার জন্য পরিচালকদের নজর কাড়ে। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি রণবীরকে, এবং আজ তিনি বলিউডের অন্যতম শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত তারকা। কিন্তু এই সাফল্যের পেছনে কারো হাত রয়েছে, জানেন কি? অভিষেকের আগে রণবীর সিং অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন খ্যাতনামা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর কাছ থেকে।

সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন নওয়াজুদ্দিন। তিনি জানান, অভিনয়ের পাশাপাশি তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। নওয়াজ বলেন, “২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ সিনেমার সাফল্যের পর আমার জনপ্রিয়তা অনেকটা বেড়ে যায়। তবে তার আগে আমি অনেক ছবিতে অভিনয় করেছিলাম এবং নবাগত অভিনেতাদের প্রশিক্ষণ দিতাম। ২০১০ সালে কিছু সময়ের জন্য রণবীর সিংকেও অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছিলাম। সে প্রায়ই আমার কাছে এসে অভিনয় শিখত। ও আমার কাছে শিখতে খুবই স্বচ্ছন্দ ছিল।”

তবে রণবীরের সাফল্যের কৃতিত্ব নিতে রাজি নন নওয়াজ। তিনি বলেন, “রণবীর এক কথায় অসাধারণ অভিনেতা। অভিনয় শেখানো যায় না, এটি একটি প্রতিভা। আপনি শুরুতে কিছু পথ দেখাতে পারেন, তবে বাকিটা অভিনেতার নিজের উপর নির্ভর করে।”

এদিকে, সম্প্রতি নওয়াজুদ্দিন সিদ্দিকী জি-ফাইভে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘কোস্টাও’-এ কাস্টমস কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সেজল শাহ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন প্রিয়া বাপট, কিশোর, হুসেন দালাল এবং মাহিকা শর্মা। অন্যদিকে, রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ নামক একটি স্পাই থ্রিলার ছবিতে কাজ করছেন, যেখানে তিনি একজন রে এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন