ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের প্রজন্ম সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখবে: শাওন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

আমাদের প্রজন্ম সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখবে: শাওন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে স্মরণ করেন।

শাওন তার লেখায় বলেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে খালেদা জিয়াকে তারা নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল নেতৃত্বের জন্য। ওই সময়টিকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন লেখেন, ‘নব্বই দশকে বেড়ে হওয়া আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলে সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্ট্যাটাসের শেষাংশে শাওন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন জগতের অনেকেই গভীর শোক প্রকাশ করছেন। মেহের আফরোজ শাওনের এই স্মৃতিচারণ সেই শোকের সুরেই যুক্ত হলো, যেখানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি উঠে এসেছে ইতিহাসের মূল্যায়নও।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন