ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

যে কারণে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেননি রিটানিং কর্মকর্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

যে কারণে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেননি রিটানিং কর্মকর্তা

যে কারণে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেননি রিটানিং কর্মকর্তা

যে কারণে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেননি রিটানিং কর্মকর্তা

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের পরে আসায় তার মনোনয়নপত্র জমা নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর তিনি সেটি জমা দিতে যান।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) বলা হয়েছিল ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’

এরআগে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন। 

মনোনয়ন জমা না নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন