ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই: শাকিব খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই: শাকিব খান

আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই: শাকিব খান

আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই: শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দিনে দিনে নিজেকে গড়ে তুলছেন নতুন রূপে, নতুন আঙ্গিকে। প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙে দুর্দান্ত চরিত্র নিয়ে পর্দা কাঁপাচ্ছেন একের পর এক। সম্প্রতি নতুন লুকে ভক্তদের অবাক করেছেন তিনি।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন?

ভক্তের সেই কৌতূহল এড়িয়ে যাননি শাকিব। মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি। উত্তরে শাকিব খান লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’

নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই বলছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন