ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ

৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ

৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি। 

ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন