ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিডিয়া ছেড়ে দেয়ায় আমার আয়ে বরকত বেড়েছে : সানাই মাহবুব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

মিডিয়া ছেড়ে দেয়ায় আমার আয়ে বরকত বেড়েছে : সানাই মাহবুব

মিডিয়া ছেড়ে দেয়ায় আমার আয়ে বরকত বেড়েছে : সানাই মাহবুব

মিডিয়া ছেড়ে দেয়ায় আমার আয়ে বরকত বেড়েছে : সানাই মাহবুব

বিনোদন ডেস্ক : আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বেশ আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। চাকরি, ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার সানাই মাহবুব জানালেন, মিডিয়া ছেড়ে দেওয়ার পর তার আয়ে বরকত বেড়েছে।

সানাই মাহবুব তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “বরকত কি সেটা আমি হাড়ে-হাড্ডিতে টের পেয়েছি মিডিয়া ছেড়ে দেয়ার পর। হ্যাঁ, বিশ্বাস করবেন কি না জানি না, মিডিয়ায় অ্যাক্টিভ থাকা অবস্থায় মাসে ৬-৭ লাখ টাকা নিম্নে ইনকাম থাকত মিউজিক ভিডিও, নিজের ইউটিউব কনটেন্ট, ফেসবুক সব মিলায়। কিন্তু আমি সেখান থেকে ১ টাকাও জমাতে পারিনি, ১ টাকাও না।”

কীভাবে এত টাকা ব্যয় করতেন তা ব্যাখ্যা করে সানাই মাহবুব বলেন, “এমনভাবে আমার সব টাকা খরচ হয়ে যেত যে, বলার বাইরে। সে সময় আমার হাত খরচ, পার্লার, জিমে কোনো কোনো মাসে ৫ লাখ টাকাও খরচ হতো। মানে আমি ১ পয়সাও জমাতে পারিনি।”

মিডিয়া ছেড়ে দেওয়ার পর ব্যবসাও করছেন সানাই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সবকিছু ছেড়ে যখন আমি কসমেটিকসের বিজনেস, করপোরেট জব শুরু করলাম, নিঃসন্দেহে প্রথমে অনেক কম আয় হতো। আর এটাই স্বাভাবিক। একটা জিনিসকে দাঁড়া করাতে সময় লাগে। কিন্তু মাত্র ১ থেকে দেড় বছরের মাথায় আল্লাহ পাকের অশেষ রহমতে (না, আমার ইনকাম অনেক বেশি না) আমি যেকোনা বিলাসবহুল জিনিস কিনতে পারি। হুম, আলহামদুলিল্লাহ।”

হালাল আয়ে বরকত রয়েছে। তা উল্লেখ করে সানাই বলেন, “আমি চাইলে, এখন নিজে নিজে ১৫০০-৩০০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে পারি। মানে কাস্টমাইজ করে হলেও কিছু একটা পারব আর কি, আমি চাইলে ঢাকায় ২/৩ বিঘা জমি কিনতে পারি। কারণ ওই যে বরকত! হ্যাঁ, সমস্ত হালাল ইনকামে বরকত আছে। আল্লাহর রহমত আছে।”

ওমরা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সানাই বলেন, “হ্যাঁ, আল্লাহ এভাবেই হালাল উপার্জনকারীদের সাহায্য করেন, খুব ধীরে ধীরে খুব চুপি চুপি আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ এটাই বরকত। ঠিক এভাবেই আমি ওমরাহ করতে চাই খুব শিগগির। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমি যদি এখন ৩/৪ কোটি টাকার ফ্ল্যাট একা একাই কিনতে পারি তাহলে অবশ্যই ওমরাহ করার পরে ১০/১৫ কোটি টাকার ফ্ল্যাটও কিনতে পারব ইনশা আল্লাহ। আর হ্যাঁ, এটাই হালাল রুজি উপার্জনকারীদের প্রতি আল্লাহ প্রদত্ত বরদান। হ্যাঁ, এটাই বরকত।”

হারাম উপার্জন ত্যাগ করার অনুরোধ জানিয়ে সানাই বলেন, “যারা অগোচরেও হারাম উপার্জন করছেন যেমন: সুদ খাচ্ছেন বা এরকম কিছু করছেন, তারা ছেড়ে দেন ওই গুমরাহীর জীবন, ছেড়ে দেন ওই সব হারাম ইনকাম। দেখেন, আল্লাহ আপনার দুই হাত সম্পদে ভর্তি করে দিবেন। আপনি গুনে শেষ করতে পারবেন না, এক পাপী বান্দীর পক্ষ থেকে এটাই অনুরোধ। আমি কোনো আল্লাহর ওলি কিংবা হাফেজা না। কিন্তু প্রতিনিয়ত নিজেকে শুধরানোর চেষ্টায় নিয়োজিত আল্লাহর এক গুনাহগার।”

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। তবে তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন