ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মেধা দিয়ে বেশি কিছু হয় না: জয়া আহসান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম

মেধা দিয়ে বেশি কিছু হয় না: জয়া আহসান

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে।’

জয়া আহসান তার এ পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্যের কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’  জয়া আহসান সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন তিনি। সেখানে বসেই সঞ্চালক  রুম্মান রশীদ খানের সঙ্গে কথাগুলো অকপটে বললেন এই অভিনেত্রী। 

এই পডকাস্টে হাজির হয়ে জয়া আরও বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন।’  রুম্মান রশীদ খান ও জয়া আহসান কথা প্রসঙ্গে জানা যায়, জয়া আহসানের বাসায় প্রায় ২০০ বছরের পুরনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সে খাটটি এখনও তার বাড়িতে সংরক্ষিত আছে। সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’ 

জয়া আহসান জানান, তার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা থেকে একাধিক সিনেমা নির্মিত হচ্ছে, শিগগিরই মুক্তি পাবে। জয়া আহসান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। ১৮ অক্টোবর, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন