ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইয়টে জাস্টিন ট্রুডোর সঙ্গে চুম্বনে মাতলেন কেটি পেরি!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

ইয়টে জাস্টিন ট্রুডোর সঙ্গে চুম্বনে মাতলেন কেটি পেরি!

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় পেরির ব্যক্তিগত ইয়টে একে অপরকে চুম্বন করতে দেখা গেছে—এমন ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই দৃশ্য প্রকাশ্যে আসার আগে শোনা যাচ্ছিল, কেটি ও ট্রুডো নাকি একে অপরের থেকে কিছুটা দূরে সরে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, মন্ট্রিয়লে তাদের ডিনার ডেটের পর অতিরিক্ত মিডিয়া মনোযোগে কিছুটা ‘অস্বস্তি’ বোধ করছিলেন ট্রুডো।

তবে নতুন এই ছবিগুলো বলছে উল্টো কথা—দু’জনই এখনও আরও ঘনিষ্ঠ।

ভাইরাল ছবিতে দেখা যায়, সাঁতারের পোশাকে কেটি পেরি চুম্বন করছেন শার্টবিহীন জাস্টিন ট্রুডোকে। ইয়টে বসেই তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, পেরিকে আলিঙ্গন করছেন ট্রুডো, এমনকি তার গালে আদরও করছেন। কেটি ও ট্রুডো এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে বলেন, ‘কেটি তার ইয়টটি একটি ছোট পাবলিক হোয়েল-ওয়াচিং বোটের পাশে নোঙর করেন, তারপরই তারা একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, তিনি কার সঙ্গে ছিলেন—পরে ছেলেটির হাতে থাকা ট্যাটু দেখে বুঝি, ওটা ট্রুডো!’

বলা দরকার, দু’জনকে প্রথম একসঙ্গে দেখা যায় গত জুলাই মাসে, মন্ট্রিয়লে একটি ডিনার ডেটে। এছাড়া জাস্টিন ট্রুডো উপস্থিত ছিলেন কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ সফরের সেলআউট কনসার্টেও।

উল্লেখ্য, কেটি পেরি ২০২৫ সালের জুনে সাত বছরের সম্পর্ক ও ছয় বছরের এনগেজমেন্টের পর অভিনেতা অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে—ডেইজি ডোভ, যাকে তারা যৌথভাবে লালন-পালন করছেন। কেটি ও ট্রুডো অন্যদিকে, ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার থেকে বিচ্ছেদের ঘোষণা দেন। ১৮ বছরের দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন