ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা

অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা

অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা। সোমবার (৬ অক্টোবর) অন্ধ্রপ্রদেশের উন্ডাভল্লি এলাকায় দুর্ঘটনায় পড়েন তিনি। কেউ বলছে, গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছিল, আবার কেউ দাবি করছে, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন অভিনেতা। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন বিজয় নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িতে একটু ধাক্কা লেগেছে, তবে আমরা সবাই একদম ভালো আছি। জিমে গিয়ে স্ট্রেন্থ ওয়ার্কআউট করলাম এবং বাড়ি ফিরে এলাম। মাথাব্যথা করছে, কিন্তু এক প্লেট বিরিয়ানি আর ঘুমেই সেটা ঠিক হয়ে যাবে। তাই তোমাদের সকলকে একটা হাগ আর অনেক ভালোবাসা। খবর দেখে দুশ্চিন্তা করো না।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তিনি কোনোরকম আঘাত ছাড়াই রক্ষা পান।

এদিকে সম্প্রতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই তাদের বাগদানের বিষয়ে কিছু ঘোষণা করেননি।

তবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার ভাই অভিনেতা আনন্দ দেবরাকোন্ডা এবং তাদের বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীকে দেখা যায় পুট্টাপার্থির মন্দিরে। পুট্টাপার্থির মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান, ফুলের তোড়া ও সত্য সাই বাবার একটি ছবি উপহার দেন।

ভিডিওতে ভক্তদের চোখে পড়ে বিজয়ের বাগদানের আংটি, যা নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন