ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান

এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবে অনেকগুলো প্রথম এক হচ্ছে ঢাকাই নায়ক জায়েদ খানের অভিজ্ঞতায়। সবচেয়ে বড় বিষয়, এবারের পূজায় যুক্তরাষ্ট্র প্রবাসী এই ঢাকাই নায়ক নাচবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোকিত স্থান নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে।

খবরটি জায়েদ খান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। সত্যতা মিলেছে টাইমস স্কয়ার দুর্গাপূজা উৎসব কমিটির ফেসবুক পেজ থেকেও।

১ থেকে ৪ অক্টোবর বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজন করছে পূজা উৎসব। তার মধ্যে শেষ দিনের বড় চমক হিসেবে থাকছেন ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।

তারা দুজনে দুই বাংলার জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন। সবাইকে জানাবেন শারদীয় শুভেচ্ছা।  

জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করবো। তাও আবার সেটি টাইমস স্কয়ারের মতো ভেন্যুতে। আমি যতদূর জেনেছি, যুক্তরাষ্ট্রে এটাই বাঙালিদের সবচেয়ে বড় পূজার আসর। তাছাড়া প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে স্টেজ শেয়ার করবো। এটাও একটা ভালো লাগার বিষয়। সব মিলিয়ে বিষয়টি আমার জন্য দারুণ অভিজ্ঞতা ও আনন্দের হবে বলে মনে হচ্ছে।’ ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর একটি পর্বের অতিথি মোনালিসা অনেকেই জানেন, জায়েদ খান প্রায় এক বছর ধরে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্থানীয় ঠিকানা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন এই নায়ক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন