ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কীভাবে ইমন হয়ে উঠলেন ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহ? জানালেন সাবেক স্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

কীভাবে ইমন হয়ে উঠলেন ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহ? জানালেন সাবেক স্ত্রী

কীভাবে ইমন হয়ে উঠলেন ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহ? জানালেন সাবেক স্ত্রী

কীভাবে ইমন হয়ে উঠলেন ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহ? জানালেন সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহ ২৯ বছর হয় আমাদের মাঝে নেই। কিন্তু কমেনি তার আবেদন বা জনপ্রিয়তা। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও রঙিন হয়েছে তাকে ঘিরে ভালোবাসার গল্প। এখনো যদি কোনো সিনেমা হলে সালমান শাহর ছবি মুক্তি পায় সেখানে দর্শকের ভিড় জমে যায়।

সালমান শাহর ভক্তরা জানেন তার জীবনযাপন, কাজের প্রতি ভালোবাসা, ব্যবহার ও দর্শন নিয়ে নানা গল্প। তবে কীভাবে শাহরিয়ার চৌধুরী ইমন নামের এক যুবক হয়ে উঠলেন ‘সালমান শাহ’ সে গল্পটা অনেকের অজানা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় সালমান শাহর। মৃত্যুর পর ২১ বছর ধরে নিরব ছিলেন তার সাবেক স্ত্রী সামিরা। ২০১৭ সালে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে এক সাক্ষাৎকারে সালমানের অনেক অজানা কথা জানালেন।

তিনি বলেন, ‘ইমনের সঙ্গে পরিচয়ের পর থেকেই দেখেছি ওর শোবিজের প্রতি টান। ওর পরিবারেও অভিনয় ও সংগীতের প্রতি ভালোবাসা ছিল। পরিচালক আলমগীর কুমকুমের একটি ছবিতে ইমনের বাবা-মা নায়ক-নায়িকা হয়েছিলেন। যদিও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তাই বলা যায়, অভিনয়ের নেশাটা রক্তে ছিল।’

১৯৯২ সালের জুলাইয়ের শেষের দিকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান ইমন। প্রযোজক-পরিচালক বলেছিলেন, সিনেমার জন্য নতুন নাম নিতে হবে। ইমন প্রথমে সেই বিষয়টি শেয়ার করেন সামিরার সঙ্গে।’

সামিরা বলেন, ‘আমি বলেছিলাম, নিজের নামটা যেন পুরোপুরি বাদ না পড়ে। দুজনে ভেবে অবশেষে সালমান খানের নামকে বেছে নিলাম। কারণ তখন সালমান খানের খুব ক্রেজ। তাই সালমান খানের ‘সালমান’ আর ইমনের নামের ‘শাহরিয়ার’-এর ‘শাহ’ যোগ করে ঠিক করা হলো ‘সালমান শাহ’। সে খুব খুশি হয়েছিল নামটা শুনেই। খুব পছন্দও করেছিলাম নামটি। পরে সেই নামেই সে প্রতিষ্ঠা পায়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন