ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান মিলেছে।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ দুটি লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকার দুটির নাম্বার হচ্ছে ৭৫১ এবং ৭৫৩। ইতোমধ্যে লকার দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

এদিকে অগ্রণী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার নামে দুটি একাউন্টে ১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া গেছে। এরমধ্যে সেভিংস একাউন্টে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার এফডিআর। এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করেছিল সিআইসি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন