ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অনলাইন জুয়ার টাকা-পয়সার জাল কাটা হবে এবার এআইয়ের ছুরিতে!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৩০ পিএম

অনলাইন জুয়ার টাকা-পয়সার জাল কাটা হবে এবার এআইয়ের ছুরিতে!

দেশে অনলাইন ভিত্তিক জুয়াখেলার দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। এই প্রবণতা শুধু সামাজিক অবক্ষয়ই নয়, অপরাধমূলক কার্যক্রমের জন্ম দিচ্ছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এ পরিস্থিতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৮ মে) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেন শনাক্তে প্রয়োজনীয় ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করতে হবে।

নির্দেশনায় বলা হয়, বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল ফিন্যান্স প্রতিষ্ঠান ও পেমেন্ট গেটওয়ে সার্ভিসগুলোকে তাদের গ্রাহক ও মার্চেন্টদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। সন্দেহজনক কোনো লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

এছাড়া গ্রাহকদের মধ্যে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক ঠিকানার সত্যতা যাচাইসহ ব্যবসা পরিচালনার সুনির্দিষ্ট এলাকা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ মেনে চলার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের ডিজিটাল আর্থিক পরিবেশকে নিরাপদ রাখার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন