ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২২ দিনে প্রবাসীরা পাঠালেন ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম

২২ দিনে প্রবাসীরা পাঠালেন ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ৩০ শতাংশ।

এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন