ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ কোটি টাকার অবৈধ সম্পদে ফাঁসলেন এনবিআর সদস্য

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

৫ কোটি টাকার অবৈধ সম্পদে ফাঁসলেন এনবিআর সদস্য

৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলায় তার বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

মামলার এজাহারে বলা হয়, পাবলিক সার্জেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় দাখিলকৃত সম্পদ বিবরণীতে বেলাল হোসাইন চৌধুরী ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এনবিআরের এ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন