ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজনৈতিক কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: অর্থ উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম

রাজনৈতিক কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর এ কারণেই বাজারে পণ্যমূল্য ক্রমেই বাড়ছে। একই ব্যক্তি যখন রাজনীতি ও ব্যবসা দুই ক্ষেত্রেই সক্রিয় থাকেন, তখন এ সমস্যা আরও গভীর হয় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উপদেষ্টা সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষের হাতে টাকা আসবে, যা বাজারে পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে, তা নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বহু পরিবার দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশে।

এই অবস্থার জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতার পাশাপাশি সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করেন এই অর্থনীতিবিদ।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে।

আগামী জাতীয় নির্বাচনের আগে যদি মুদ্রাস্ফীতি অব্যাহত থাকে, তবে পণ্যমূল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেন সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের জুন নাগাদ মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন