ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আদালতে না এসে কারাগার থেকেই ডিজিটাল হাজিরা দিলেন আ‘লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ এএম

আদালতে না এসে কারাগার থেকেই ডিজিটাল হাজিরা দিলেন আ‘লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কারাগরে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের এ ভার্চুয়াল হাজিরা নেন।

আসামিরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন উর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন রাজধানীর মিরপুর, হাতিরঝিল, পল্টন ও যাত্রাবাড়ীর পৃথক চার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর হাজিরার দিন ধার্য ছিল। এসব আসামিদের পক্ষে হাজিরা দেন তাদের আইনজীবীরা। শুনানি শুরু হলে কারাগারে থেকে একে একে ভার্চুয়ালি হাজিরা দেন তারা।

তিনি আরও বলেন, রাজনৈতিক এসব আসামির হাজিরার দিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ ক্রমে ডিজিটাল হাজিরার উদ্যোগ নেয় আদালত। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ আসামিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন