ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচ জন মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জন্ম নেওয়ার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ঢামেক ও একটি বেসরকারি হাসপাতালে একে একে তাদের মৃত্যু হয়। জীবিত থাকা শেষ নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক।

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া রবিবার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন। তারা সবাই অপরিণত অবস্থায় (২৭ সপ্তাহ পূর্ণ) জন্ম নেওয়ায় এবং ওজন এক কেজির কম হওয়ায় জন্মের পরপরই আইসিইউতে রাখা হয়।

 

ঢামেকের নবজাতক বিভাগে তিনটি ও একটি বেসরকারি হাসপাতালে তিনটি শিশুকে ভর্তি করা হয়। প্রথমে ঢামেকে একজন, পরে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজনের মৃত্যু হয়। বর্তমানে এক নবজাতক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

 

নবজাতকের মা মোকসেদা আক্তার প্রিয়ার ননদ লিপি বেগম জানান, শেষ নবজাতকের অবস্থাও ভালো নয়। পরিবারের পক্ষ থেকে সবার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

চিকিৎসকরা জানান, অপরিণত বয়সে জন্ম ও ওজন এক কেজির কম থাকায় ছয় নবজাতকের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। জন্মের পর থেকেই তাদের অবস্থা ছিল সংকটাপন্ন।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন