ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মারা গেছেন স্বামী, প্যারোলে মুক্তি চাওয়া হবে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম

মারা গেছেন স্বামী, প্যারোলে মুক্তি চাওয়া হবে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক থাকা দীপু মনির প্যারোলে মুক্তি চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মণির স্বামী। তৌফিক নেওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতেন। তার মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দীপু মনির সংসারে একটি মাত্র মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তৌফিক নেওয়াজ।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। বুধবার তার প্যারোলে মুক্তি চেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন বরাবর আবেদন করব।’

প্রসঙ্গত, চব্বিশের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। দীপু মনির বিরুদ্ধে ৬০টির অধিক মামলা দায়ের হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন