ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন: চিফ প্রসিকিউটর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিকে, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়।

এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে জয়কে এবং পলকের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন