ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা) সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হাসানের মোটরসাইকেল চুরি হয়েছে। তাও মাত্র ৩৬ সেকেন্ডে এ চুরির ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে তিনি ফরিদপুর-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী। তিনি ফরিদপুর জজকোর্টে কর্মরত আছেন। ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এই প্রার্থী।

লিখিত অভিযোগে তিনি জানান, ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে তার ফরিদপুর শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে আদালতে যান। দুপুর ৩টার দিকে ফিরে এসে তিনি গ্যারেজে মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।  অভিযোগে বলা হয়, ফুটেজে দেখা গেছে মুখে কালো মাস্ক পরা একজন অজ্ঞাতপরিচয়ে যুবক (বয়স আনুমানিক ২৫ বছর), মাঝারি গড়নের, নীল-সাদা ছিটের শার্ট ও খাকি প্যান্ট পরা যুবক দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে বাসার নিচের গ্যারেজে প্রবেশ করে মোটরসাইকেলটি নিয়ে চলে যান। এ কাজটি তিনি মাত্র ৩৬ সেকেন্ডে সম্পন্ন করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই গ্যারেজে আরও দুইটি মোটরসাইকেল থাকলেও চোর সরাসরি এই মোটরসাইকেলের কাছে আসে এবং খুবই অল্প সময়ের মধ্যেই মোটরসাইকেলটির ওপরে বসে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়। সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হাসান বলেন, ‘আমি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘এই চুরির সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। আমি আশাকরি পুলিশ দ্রুত ওই চোরকে ধরাসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি আমাদের কাছে একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ মনে হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুততম সময়ে আমরা চোরকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারবো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন