ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এস আলম সংশ্লিষ্ট ১৩৬০ ব্যাংক হিসাব জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

এস আলম সংশ্লিষ্ট ১৩৬০ ব্যাংক হিসাব জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন। আদালতে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এই আবেদন উপস্থাপন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সাইফুল আলমের সংশ্লিষ্টরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার হিসাব থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। তদন্ত শেষ হওয়ার আগে এই সম্পদ সরিয়ে ফেলা হলে পরবর্তীতে তা উদ্ধার কঠিন হয়ে পড়বে। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালত সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ চেয়ারম্যান ও তার সংশ্লিষ্টদের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসব একাউন্টে মোট প্রায় ২,৬১৯ কোটি টাকা রয়েছে।

এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি একই আদালত এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩,৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার জব্দের নির্দেশ দেন। পরে ৩ ফেব্রুয়ারি আদালত ১৭৫ বিঘা জমি, যার মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা, তা জব্দের আদেশ দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন