ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দুই মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪১ এএম

দুই মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা, দাঙ্গা ও সরকারি কাজে বাধা দেওয়ার পৃথক দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আখতার হোসেনের আইনজীবীর আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম অব্যাহতির তথ্য নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি মামলা প্রত্যাহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের অনুলিপি জমা দিয়ে আজ আদালতে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’

এর আগে এই দুই মামলায় গত ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন আখতার হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের জেরে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছিল। ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছিলেন আখতার। ওই সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন