সাভার পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য (৩০) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় পানির ট্যাংকের মোড় থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত তূর্য সাভারের আওয়ামী লীগ নেতা আবু আহমেদ পাভেল নাসিমের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ছয়টি হত্যা মামলা ছাড়াও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা চলমান রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






